ভারতীয় দর্শনে বিভিন্ন কার্যকারণতত্ত্বগুলির সংক্ষিপ্ত সার
Fuente:
Zenodo
Guardado en:
| Autor principal: | |
|---|---|
| Formato: | Recurso digital |
| Lenguaje: | bengalí |
| Publicado: |
Zenodo
2025
|
| Materias: | |
| Acceso en línea: | |
| Etiquetas: |
Agregar Etiqueta
Sin Etiquetas, Sea el primero en etiquetar este registro!
|
| _version_ | 1866902081944682496 |
|---|---|
| author | Dr. Partha Sarathi Das |
| author_facet | Dr. Partha Sarathi Das |
| contents | <p><strong>Abstract</strong>: ভারতীয় দর্শনে কার্যকারণতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কোন দর্শন সম্প্রদায়ের সৃষ্টিতত্ত্ব থেকে প্রমাণতত্ত্ব সকল কিছুই সেই সম্প্রদায়ের কার্যকারণতত্ত্বের দ্বারা প্রভাবিত। বিশেষ করে, জগতের সৃষ্টি তত্ত্বটি। কার্যকারণতত্ত্বটি কার্য ও কারণের সম্বন্ধ বিষয়ক। কার্য ও কারণের লক্ষণ বিষয়ে দার্শনিকদের মধ্যে বিশেষ কোন মত ভিন্নতা নেই। কারণ কার্যের পূর্ববর্তী একথা যেমন প্রায় সকলেই স্বীকার করেন তেমনই কার্যবস্তুকে প্রায় সকলেই উৎপত্তি বিনাশশীল বলে স্বীকার করে থাকেন। কিন্তু কার্য ও কারণের সম্বন্ধ বিষয়ে দার্শনিকরা একমত হতে পারেননি। চার্বাক বলেন কার্য ও কারণের মধ্যে কোন অনিবার্য সম্বন্ধ নেই। অর্থাৎ কার্যবস্তুর যে কারণ স্বীকার করতেই হবে, এমন নয়। তাঁদের মতে কার্য আকস্মিক উৎপন্ন হয় বা কার্যের স্বভাব হল উৎপন্ন হওয়া। উদয়নাচার্য তাঁর ‘ন্যায়কুসুমাঞ্জলি’ গ্রন্থে চার্বাকের এই আকস্মিকতাবাদ খন্ডন করেছেন। তিনি বলেন, কার্যবস্তু হল কাদাচিৎক, যার অবধি আছে। কিছু কাল থাকে, কিছুকাল থাকেনা। যার অস্তিত্বের অবধি আছে, তার সেই অবধি অবস্থানের বা বিদ্যমানতার কারণও থাকবে। সুতরাং কাদাচিৎক বস্তুমাত্র সকারণক। কার্যবস্তুকে তিনি সাপেক্ষ বলেছেন। কার্যবস্তু যাকে অপেক্ষা করে তাই কারণ। ন্যায় ও বৈশেষিক কার্য ও কারণের মধ্যের সম্বন্ধকে ভেদসম্বন্ধ বলে স্বীকার করেছেন। তাঁদের মতে কার্য হল নতুনের উৎপত্তি বা আরম্ভ, যা পূর্বে কারণে ছিলনা বা অসৎ ছিল। তাঁদের কার্যকারণ সম্বন্ধীয় মত অসৎকার্যবাদ নামে পরিচিত বা প্রসিদ্ধ, যার অপর নাম আরম্ভবাদ। অপরদিকে সাংখ্য, যোগ, বেদান্ত প্রভৃতি দর্শনে সৎকার্যবাদ স্বীকার করা হয়েছে। এঁরা কার্য ও কারণের মধ্যে অভেদ সম্বন্ধ স্বীকার করেন। এঁরা মনে করেন কার্য উৎপত্তির পূর্বে তার উপাদান কারণে সৎ থাকে। সাংখ্য, কার্য ও কারণকে অভিন্ন বলেন। সৎকার্যবাদের আবার পরিণামবাদ ও বির্বতবাদরূপে ভাগ রয়েছে। সাংখ্য পরিণামবাদী, শঙ্করাচার্য বির্বতবাদী, রামানুজ পরিণামবাদী হলেও সাংখ্যের পরিণামবাদ থেকে তাঁর ভিন্নমত। এই প্রবন্ধে ভারতীয় দর্শনে আলোচিত কতগুলি প্রসিদ্ধ ও প্রচলিত কার্যকারণতত্ত্বের সংক্ষিপ্ত পর্যালোচনা করা হবে।</p> |
| format | Recurso digital |
| id | zenodo_https___doi_org_10_5281_zenodo_18234796 |
| institution | Zenodo |
| language | ben |
| publishDate | 2025 |
| publisher | Zenodo |
| record_format | zenodo |
| spellingShingle | ভারতীয় দর্শনে বিভিন্ন কার্যকারণতত্ত্বগুলির সংক্ষিপ্ত সার Dr. Partha Sarathi Das কার্যকারণবাদ, চার্বাক, বৌদ্ধ, ন্যায়-বৈশেষিক, সাংখ্য, সৎকার্যবাদ, অসৎ কার্যবাদ। <p><strong>Abstract</strong>: ভারতীয় দর্শনে কার্যকারণতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কোন দর্শন সম্প্রদায়ের সৃষ্টিতত্ত্ব থেকে প্রমাণতত্ত্ব সকল কিছুই সেই সম্প্রদায়ের কার্যকারণতত্ত্বের দ্বারা প্রভাবিত। বিশেষ করে, জগতের সৃষ্টি তত্ত্বটি। কার্যকারণতত্ত্বটি কার্য ও কারণের সম্বন্ধ বিষয়ক। কার্য ও কারণের লক্ষণ বিষয়ে দার্শনিকদের মধ্যে বিশেষ কোন মত ভিন্নতা নেই। কারণ কার্যের পূর্ববর্তী একথা যেমন প্রায় সকলেই স্বীকার করেন তেমনই কার্যবস্তুকে প্রায় সকলেই উৎপত্তি বিনাশশীল বলে স্বীকার করে থাকেন। কিন্তু কার্য ও কারণের সম্বন্ধ বিষয়ে দার্শনিকরা একমত হতে পারেননি। চার্বাক বলেন কার্য ও কারণের মধ্যে কোন অনিবার্য সম্বন্ধ নেই। অর্থাৎ কার্যবস্তুর যে কারণ স্বীকার করতেই হবে, এমন নয়। তাঁদের মতে কার্য আকস্মিক উৎপন্ন হয় বা কার্যের স্বভাব হল উৎপন্ন হওয়া। উদয়নাচার্য তাঁর ‘ন্যায়কুসুমাঞ্জলি’ গ্রন্থে চার্বাকের এই আকস্মিকতাবাদ খন্ডন করেছেন। তিনি বলেন, কার্যবস্তু হল কাদাচিৎক, যার অবধি আছে। কিছু কাল থাকে, কিছুকাল থাকেনা। যার অস্তিত্বের অবধি আছে, তার সেই অবধি অবস্থানের বা বিদ্যমানতার কারণও থাকবে। সুতরাং কাদাচিৎক বস্তুমাত্র সকারণক। কার্যবস্তুকে তিনি সাপেক্ষ বলেছেন। কার্যবস্তু যাকে অপেক্ষা করে তাই কারণ। ন্যায় ও বৈশেষিক কার্য ও কারণের মধ্যের সম্বন্ধকে ভেদসম্বন্ধ বলে স্বীকার করেছেন। তাঁদের মতে কার্য হল নতুনের উৎপত্তি বা আরম্ভ, যা পূর্বে কারণে ছিলনা বা অসৎ ছিল। তাঁদের কার্যকারণ সম্বন্ধীয় মত অসৎকার্যবাদ নামে পরিচিত বা প্রসিদ্ধ, যার অপর নাম আরম্ভবাদ। অপরদিকে সাংখ্য, যোগ, বেদান্ত প্রভৃতি দর্শনে সৎকার্যবাদ স্বীকার করা হয়েছে। এঁরা কার্য ও কারণের মধ্যে অভেদ সম্বন্ধ স্বীকার করেন। এঁরা মনে করেন কার্য উৎপত্তির পূর্বে তার উপাদান কারণে সৎ থাকে। সাংখ্য, কার্য ও কারণকে অভিন্ন বলেন। সৎকার্যবাদের আবার পরিণামবাদ ও বির্বতবাদরূপে ভাগ রয়েছে। সাংখ্য পরিণামবাদী, শঙ্করাচার্য বির্বতবাদী, রামানুজ পরিণামবাদী হলেও সাংখ্যের পরিণামবাদ থেকে তাঁর ভিন্নমত। এই প্রবন্ধে ভারতীয় দর্শনে আলোচিত কতগুলি প্রসিদ্ধ ও প্রচলিত কার্যকারণতত্ত্বের সংক্ষিপ্ত পর্যালোচনা করা হবে।</p> |
| title | ভারতীয় দর্শনে বিভিন্ন কার্যকারণতত্ত্বগুলির সংক্ষিপ্ত সার |
| topic | কার্যকারণবাদ, চার্বাক, বৌদ্ধ, ন্যায়-বৈশেষিক, সাংখ্য, সৎকার্যবাদ, অসৎ কার্যবাদ। |
| url | https://doi.org/10.5281/zenodo.18234796 |